গীতবিতান
← সব গান

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়া

পর্যায়: প্রকৃতি

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই - লুকোচুরি খেলা । নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই - লুকোচুরি খেলা ।। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয়-মেতে, আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা । নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই - লুকোচুরি খেলা ।। ও রে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে । ওরে, আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট ক'রে- যাব না আর ঘরে । যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা । নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই - লুকোচুরি খেলা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08