গীতবিতান
← সব গান

হে মহাজীবন হে মহামরণ

পর্যায়: পূজা

হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ ।। আঁধার প্রদীপ জ্বালাও শিখা, পরাও পরাও জ্যোতির টিকা- করো হে আমার লজ্জাহরণ ।। পরশরতন তোমারই চরণ- লইনু শরণ, লইনু শরণ ।। যা-কিছু মলিন, যা-কিছু কালো, যা-কিছু বিরূপ হোক তা ভালো- ঘুচাও ঘুচাও সব আবরণ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08