গীতবিতান
← সব গান

কেন সারাদিন ধীরে ধীরে

পর্যায়: প্রেম

কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে । চলে গেলো বেলা, রেখে মিছে খেলা ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে । অকূল ছানিয়ে যাও পা তা নিয়ে হেসে কেঁদে চল ঘরে ফিরে ।। নাহি জানি মনে কী বসিয়া পথে বসে আছে কে আসিয়া । কী কুসুমবাসে ফাল্গুনবাতাসে হৃদয় দিতেছে উদাসীয়া । চল্ ওরে এই খ্যাপা বাতাসেই সাথে নিয়ে সেই উদাসীরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08