গীতবিতান
← সব গান

মন রে ওরে মন

পর্যায়: প্রেম

মন রে ওরে মন, তুমি কোন সাধনার ধন ! পাই নে তোমায় পাই নে, শুধু খুঁজি সারাক্ষণ ।। রাতের তারা চোখ না বোজে - অন্ধকারে তোমায় খোঁজে, দিকে দিকে বেড়ায় ডেকে দখিন-সমীরণ ।। সাগর যেমন জাগায় ধ্বণি, খোঁজে নিজের রতনমণি, তেমনি করে আকাশ ছেয়ে অরুণ আলো যায় যে চেয়ে- নাম ধ'রে তোর বাজায় বাঁশি কোন্ অজানা জন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08