গীতবিতান
← সব গান

ওগো বঁধু সুন্দরী

পর্যায়: প্রেম

ওগো বঁধু সুন্দরী, তুমি মধুমঞ্জরী, পুলকিত চম্পার লহো অভিনন্দন- পর্ণের পাত্রে ফাল্গুনরাত্রে মুকুলিত মল্লিকা-মাল্যের বন্ধন ।। এনেছি বসন্তের অঞ্জলি গন্ধের, পলাশের কুম্কুম, চাঁদিনির চন্দন- পারুলের হিল্লোল, শিরিষের হিন্দোল, মঞ্জুল বল্লীর বঙ্কিম কঙ্কণ ।। উল্লাস-উতরোল বেণুবনকল্লোল, কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন । তব আঁখিপল্লবে দিয়ো আঁখি বল্লভে গগনের নবনীল স্বপ্নের অঞ্জন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08