ওকে বলো সখী বলো, কেনো মিছে করে ছল- মিছে হাসি কেনো সখী, মিছে আঁখিজল ।। জানিনে প্রেমের ধারা, ভয়ে তাই হই সারা- কে জানে সূধা কোথা হলাহল ।। কাঁদিতে জানে না এরা, কাঁদাইতে জানে কল- মুখের বচন শুনে, মিছে কী হইবে ফল । প্রেম নিয়ে শুধু খেলা, প্রাণ নিয়ে হেলাফেলা- ফিরে যাই এই বেলা চলো সখী, চলো ।।