গীতবিতান
← সব গান

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

পর্যায়: প্রেম

প্রেমের ফাঁদ পাতা ভুবনে- কে কোথা ধরা পড়ে কে জানে । গরব সব হায় কখন টুটে যায়, সলিল বহে যায় নয়নে । এ সুখ ধরণীতে কেবলই চাহ নিতে, জান না হবে দিতে আপনা- সুখের ছায়া ফেলি কখন যাবে চলি, বরিবে সাধ করি বেদনা । কখন বাজে বাঁশি, গরব যায় ভাসি- পরান পড়ে আসি বাঁধনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08