শ্রাবণের গগনের গায় বিদ্যুত চমকিয়া যায় । ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া ওঠে, হায় ।। তেমনি তোমার বাণী মর্মতলে যায় হানি সঙ্গোপনে, ধৈরজ যায় টুটে, হায় ।। যেমন বরষাধারায় অরণ্য আপনা হারাই বারে বারে গন রস-আবরণে তেমনি তোমায় স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি নিবিড় ধারে অনাদি-বরিষনে, হায় ।।