গীতবিতান
← সব গান

তোর ভিতরে জাগিয়া কে

পর্যায়: পূজা

তোর ভিতরে জাগিয়া কে যে, তারে বাঁধনে রাখিলি বাঁধি । হায় আলোর পিয়াসী সে যে তাই গুমরি উঠিছে কাঁদি । যদি বাতাসে বহিল প্রাণ কেন বীণায় বাজে না গান, যদি গগনে জাগিল আলো কেন নয়নে লাগিল আঁধি? পাখি নবপ্রভাতর বাণী দিল কাননে কাননে আনি, ফুলে নবজীবনের আশা কত রঙে রঙে পায় ভাষা । হোথা ফুরায়ে গিয়েছে রাতি, হেথা জ্বলে নিশীথের বাতি- তোর ভবনে ভুবনে কেন হেন হয়ে গেলো আধা-আধি ?
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08