গীতবিতান
← সব গান

আবার এরা ঘিরেছে মোর মন

পর্যায়: পূজা

আবার এরা ঘিরেছে মোর মন। আবার চোখে নামে যে আবরণ ।। আবার এ যে নানা কথাই জমে, চিত্ত আমার নানা দিকে ভ্রমে দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, আবার এ যে হারাই শ্রীচরণ ।। তব নীরব বাণী হৃদয়তলে ডোবে না যেন লোকের কোলাহলে। সবার মাঝে আমার সাথে থাকো, আমায় সদা তোমার মাঝে ঢাকো, নিয়ত মোর চেতনা্-'পরে রাখো আলোকে-ভরা উদার ত্রিভুবন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-27