গীতবিতান
← সব গান

আবার এসেছে আষাঢ়

পর্যায়: প্রকৃতি

আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি নতুন মেঘের ঘনিমার পানে চেয়ে। রহিয়া রহিয়া বিপুল মাঠের 'পরে নব তৃণদলে বাদলের ছায়া পড়ে। 'এসেছে এসেছে', এই কথা বলে প্রাণ, 'এসেছে এসেছে' উঠিতেছে এই গান- নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-05-06