গীতবিতান
← সব গান

আবার শ্রাবণ হয়ে এলে ফিরে

পর্যায়: প্রকৃতি

আবার শ্রাবণ হয়ে এলে ফিরে, মেঘ-আঁচলে নিলে ঘিরে। সূর্য হারায়, হারায় তারা, আঁধারে পথ হয়-যে হারা, ঢেউ দিয়েছে নদীর নীরে। সকল আকাশ, সকল ধরা বর্ষশেরই-বাণী-ভরা। ঝরো ঝরো ধারায় মাতি বাজে আমার আঁধার রাতি, বাজে আমার শিরে শিরে।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-05-06