গীতবিতান
← সব গান

আছ আকাশ-পানে তুলে মাথা

পর্যায়: প্রেম

আছ আকাশ-পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাঁথা ।। ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা ।। কাছে থেকে রইলে দূরে, কায়া মিলায় গানের সুরে । হারিয়ে-যাওয়া হৃদয় তব মূর্তি ধরে নব নব- পিয়ালবনে উড়ালো চুল, বকুলবনে আঁচল পাতা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-21