গীতবিতান
← সব গান

আধেক ঘুমে নয়ন চুমে

পর্যায়: বিচিত্র

আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়। শ্রান্ত ভালে যুথীর মালে পরশে মৃদু বায়।। বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু- পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু- বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়।। মেঘের খেলা গগনতটে অল্‌স লিপি-লিখা, সুদূর কোন্‌ শ্মরণপটে জাগিল মরীচিকা। চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে- কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়।।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-05-06