গীতবিতান
← সব গান

আহা এ কী আনন্দ

পর্যায়: শ্যামা

আহা এ কী আনন্দ, হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ । দুঃখ আমার আজি হল যে ধন্য, মৃত্যুগহনে লাগে অমৃতসুগন্ধ । এলে কারাগারে রজনীর পারে উষাসম, মুক্তিরূপা অয়ি লক্ষ্মী দয়াময়ী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-07