আহা, জাগি পোহালো বিভাবরী । ক্লান্ত নয়ন তব সুন্দরী ।। ম্লান প্রদীপ উষানিলচঞ্চল, পাণ্ডুর শশধর গত-অস্তাচল, মুছ আঁখিজল, চল' সখি, চল' অঙ্গে নীলাঞ্চল সমৃরি ।। শরতপ্রভাত নিরাময় নির্মল, শান্ত সমীরে কোমল পরিমল, নির্জন বনতল শিশিরসুশীতল, পুলকাকুল তরুবল্লরী । বিরহশয়নে ফেলি মলিন মালিকা এস নবভুবনে এস গো বালিকা, গাঁথি লহ অঞ্চলে নব শেফালিকা অলকে নবীন ফুলমঞ্জরী ।।