শ্যামা। আহা মরি মরি, মহেন্দ্রনিন্দিতকান্তি উন্নতদর্শন কারে বন্দী করে আনে চোরের মতন কঠিন শৃঙ্খলে । শীঘ্র যা লো সহচরী, যা লো, যা লো - বল্ গে নগরপালে মোর নাম করি, শ্যামা ডাকিতেছে তারে । বন্দী সাথে লয়ে একবার আসে যেন আমার আলয়ে দয়া করি ।।