গীতবিতান
← সব গান

আহা তোমার সঙ্গে প্রাণের খেলা

পর্যায়: প্রেম

আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়- বড়ো উতলা আজ পরান আমার, খেলাতে হার মানবে কি ও।। কেবল তুমিই কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে তুমি সাধ ক'রে, নাথ, ধরা দিয়ে আমারো রঙ বক্ষে নিয়ো- এই হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-19