গীতবিতান
← সব গান

আঃ‌ বেঁচেছি এখন

পর্যায়: কালমৃগয়া

আঃ বেঁচেছি এখন। শর্মা ও দিকে আর নন। গোলেমালে ফাঁকতালে সট্‌কেছি কেমন। বাবা! দেখে বরা'র দাঁতের পাটি, লেগেছিল দাঁতকপাটি, পড়ল খ'সে হাতের লাঠি কে জানে কখন। চুলগুলা সব ঘাড়ে খাড়া, চক্ষু দুটো মশাল-পারা, গোঁ ভরে হেঁট-মুখে তাড়া কল্লে সে যখন, রাস্তা দেখতে পাই নে চোখে, পেটের মধ্যে হাত পা ঢোকে, চুপ্‌সে গেল ফাঁপা ভুঁড়ি শন্কাতে তখন।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-03