আঃ বেঁচেছি এখন । শর্মা ও দিকে আর নন । গোলেমালে ফাঁকতালে পালিয়েছি কেমন । লাঠালাঠি কাটাকাটি ভাবতে লাগে দাঁতকপাটি, তাই মানটা রেখে প্রাণটা নিয়ে সট্কেছি কেমন- আহা সট্কেছি কেমন । আসুক তারা আসুক আগে, দুনোদুনি নেব ভাগে, স্যান্তামিতে আমার কাছে দেখব কে কেমন । শুধু মুখের জোরে, গলার চোটে, লুট-করা ধন নেব লুটে, শুধু দুলিয়ে ভুঁড়ি বাজিয়ে তুড়ি করব সর্গরম । আহা করব সর্গরম ।