গীতবিতান
← সব গান

আঃ কাজ কী গোলমালে

পর্যায়: বাল্মীকি প্রতিভা

তৃতীয় দস্যু । আঃ কাজ কী গোলমালে, নাহয় রাজাই সাজালে । মরবার বেলায় মরবে ওটাই, আমরা সব থাকব ফাঁকতালে । প্রথম দস্যু । রাম রাম ! হরি হরি ! ওরা থাকতে আমি মরি ! তেমন তেমন দেখলে বাবা, ঢুকব আড়ালে । সকলে । ওরে চল্ তবে শিগগিরি, আনি পূজার সামিগগিরি । কথায় কথায় রাত পোহালো, এমনি কাজের ছিরি ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-20