স্ত্রীগণ । আজি আঁখি জুড়াল হেরিয়ে মনোমোহন মিলনমাধুরী, যুগল মূরতি ।। পুরুষগণ । ফুলগন্ধে আকুল করে, বাজে বাঁশরি উদাস স্বরে, নিকুঞ্জ প্লাবিত চন্দ্রকরে- স্ত্রীগণ । তারি মাঝে মনোমোহন মিলনমাধুরী, যুগল মূরতি । আনো আনো ফুলমালা, দাও দোঁহে বাঁধিয়ে । পুরুষগণ । হৃদয়ে পশিবে ফুলপাশ, অক্ষয় হবে প্রেমবন্ধন । স্ত্রীগণ । চিরদিন হেরিব হে মনোমোহন মিলনমাধুরী, যুগল মূরতি ।।