গীতবিতান
← সব গান

আজি বিজন ঘরে নিশীথ

পর্যায়: পূজা

আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে - আমি তাইতে কি ভয় মানি ! জানি জানি, বন্ধু, জানি - তোমার আছে তো হাতখানি ।। চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে, এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি । জানি জানি, বন্ধু, জানি - তোমার আছে তো হাতখানি ।। আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা, তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা । জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি । জানি জানি, বন্ধু, জানি - তোমার আছে তো হাতখানি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-05-18