গীতবিতান
← সব গান

আজি এই গন্ধবিধুর সমীরণে

পর্যায়: প্রকৃতি

আজি এই গন্ধবিধুর সমীরণে কার সন্ধানে ফিরি বনে বনে ।। আজি ক্ষুব্ধ নীলাম্বরমাঝে একি চঞ্চল ক্রন্দন বাজে । সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে- আমি খুঁজি কারে অন্তরে মনে গন্ধবিধুর সমীরণে ।। ওগো, জানি না কী নন্দনরাগে সুখে উৎসুখ যৌবন জাগে । আজি আম্রমুকুলসৌগন্ধে, নব পল্লবমর্মরছন্দে, চন্দ্রকিরণসুধাসিঞ্চিত অম্বরে অশ্রুসরস মহানন্দে, আমি পুলকিত কার পরশনে গন্ধবিধুর সমীরণে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-26