← সব গানআজি এনেছে তাঁহারি আশীর্বাদ
পর্যায়: পূজা ও প্রার্থনা
আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে ।
পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে ।।
আনন্দে তরুলতা নোয়াইছে মাথা, কুসুম ফুটাইছে শত বরনে ।।
আশা উল্লাসে চরাচর হাসে-
কী ভয়, কী ভয়, দুঃখ-তাপ-মরণে ।।