গীতবিতান
← সব গান

আজি এ ভারত লজ্জিত হে

পর্যায়: স্বদেশ

আজি এ ভারত লজ্জিত হে, হীনতাপঙ্কে মজ্জিত হে নাহি পৌরুষ, নাহি বিচারণা, কঠিন তপস্যা, সত্যসাধনা- অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলই ব্রহ্মবিবর্জিত হে ।। ধিককৃত লাঞ্ছিত পৃথ্বী'পরে, ধূলিবিলুন্ঠিত সুপ্তিভরে- রুদ্র, তোমার নিদারুণ বজ্রে করো তারে সহসা তর্জিত হে । পর্বতে প্রান্তরে নগরে গ্রামে জাগ্রত ভারত ব্রহ্মের নামে, পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে হইবে পলকে সজ্জিত হে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-02