গীতবিতান
← সব গান

আজি ঝড়ের রাতে

পর্যায়: প্রকৃতি

আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরানসখা বন্ধু হে আমার ।। আকাশ কাঁদে হতাশসম, নাই যে ঘুম নয়নে মম- দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার ।। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই । সুদূর কোন্ নদীর পারে গহন কোন্ বনের ধারে গভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-05-20