গীতবিতান
← সব গান

আজি কোন সুরে বাঁধিব

পর্যায়: প্রেম ও প্রকৃতি

আজি কোন সুরে বাঁধিব দিন-অবসান বেলারে দীর্ঘ ধূসর অবকাশে সঙ্গীজনবিহীন শূন্য ভবনে ।। সে কি মূক বিরহস্মৃতিগু্ঞ্জরণে তন্দ্রাহারা ঝিল্লিরবে । সে কি বিচ্ছেদরজনীর যাত্রী বিহঙ্গের পক্ষধ্বনিতে ।। সে কি অবগুন্ঠিত প্রেমের কুন্ঠিত বেদনায় সমবৃত দীর্ঘশ্বাসে । সে কি উদ্ধত অভিমানে উদ্যত উপেক্ষায় গর্বিত মঞ্জীরঝঙ্কারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-02