আজি মেঘ কেটে গেছে সকালবেলায়, এসো এসো এসো তোমার হাসিমুখে । এসো আমার অলস দিনের খেলায় ।। স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায় তরুণ প্রাণের বিফল ভালোবাসায় দিব অকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায় ।। দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে, আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে । যে গান হয় নি গাওয়া যে দান হয় নি পাওয়া- আজি পুরব-হাওয়া তারি পরিতাপ উড়াব অবহেলায় ।।