গীতবিতান
← সব গান

আজি ওই আকাশ পরে সুধায় ভরে

পর্যায়: প্রকৃতি

আজি ওই আকাশ-'পরে সুধায় ভরে আষাঢ়-মেঘের ফাঁক । হৃদয়-মাঝে মধুর বাজে কী উৎসবের শাঁখ ।। একি হাসির বাঁশির তান, একি চোখের জলের গান- পাই নে দিশে কে জানে সে দিল আমায় ডাক ।। আমায় নিরুদ্দেশের পানে কেমন করে টানে এমন করুণ গানে । ওই পথের পারের আলো আমার লাগলো চোখে ভালো, গগনপারে দেখি তারে সুদূর নির্বাক ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-02