গীতবিতান
← সব গান

আজি সাঁঝের যমুনায় গো

পর্যায়: প্রেম

আজি সাঁঝের যমুনায় গো তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো ।। তারি সুদূর সারিগানে বিদায়স্মৃতি জাগায় প্রাণে সেই-যে দুটি উতল আঁখি উছল করুণায় গো ।। আজ মনে মোর যে সুর বাজে কেউ তা শোনে নাই কি । একলা প্রাণের কথা নিয়ে একলা এ দিন যায় কি । যায় যাবে, সে ফিরে ফিরে লুকিয়ে তুলে নেয় নি কি রে আমার পরম বেদনখানি আপন বেদনায় গো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-05-25