গীতবিতান
← সব গান

আজি উন্মাদ মধুনিশি ওগো

পর্যায়: নাট্যগীতি

আজি উন্মাদ মধুনিশি ওগো চৈত্রনিশীথশশী। তুমি এ বিপুল ধরণীর পানে কী দেখিছ একা বলি চৈত্রনিশীথশশী।। কত নদীতীরে কত মন্দিরে কত বাতায়ণতলে কত নদীতীরে কত মন্দিরে কত বাতায়নতলে কত কানাকানি, মন-জানাজানি সাধাসাধি কত ছলে। শাখা-প্রশাখার দ্বার-জানালার আড়ালে আড়ালে পশি কত সুখদুখ কত কৌতূক দেখিতেছে একা বসি চৈত্রনিশীথশশী। মোরে দেখো চাহি- কেহ কোথা নাহি, শূন্যভবনছাদে নৈশ পবণ কাঁদে। তোমারি মতন একাকী আপনি চাহিয়া রয়েছি বসি চৈত্রনিশীথশশী।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-03