গীতবিতান
← সব গান

আজ আসবে শ্যাম গোকুলে ফিরে

পর্যায়: নাট্যগীতি

আজ আসবে শ্যাম গোকুলে ফিরে । আবার বাজবে বাঁশি যমুনাতীরে ।। আমরা কী করব । কী বেশ ধরব । কী মালা পরব । বাঁচব কি মরব সুখে । কী তারে বলব ! কথা কি রবে মুখে । শুধু তার মুখ-পানে চেয়ে চেয়ে দাঁড়ায়ে ভাসব নয়ননীরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-30