গীতবিতান
← সব গান

আজ বারি ঝরে ঝরঝর

পর্যায়: প্রকৃতি

আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে, আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে ।। শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে, জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের 'পরে । আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে ।। ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে এই ঝড়ে-- বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে । অন্তরে আজ কী কলরোল, দ্বারে দ্বারে ভাঙল আগল -- হৃদয়-মাঝে জাগল পাগল আজি ভাদরে । আজ এমন ক'রে কে মেতেছে বাহিরে ঘরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: masud

তারিখ: 2009-05-21