গীতবিতান
← সব গান

আজ বুঝি আইল প্রিয়তম

পর্যায়: পূজা ও প্রার্থনা

আজ বুঝি আইল প্রিয়তম, চরণে সকলে আকুল ধাইল ।। কত দিন পরে মন মাতিল গানে, পূর্ণ আনন্দ জাগিল প্রাণে, ভাই ব'লে ডাকি সবারে- ভুবন সুমধুর প্রেমে ছাইল ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-27