গীতবিতান
← সব গান

আজ দখিনবাতাসে

পর্যায়: প্রকৃতি

বনপথ আজ দখিনবাতাসে নাম-না-জানা কোন্ বনফুল ফুটল বনের ঘাসে । ঋতুরাজ ও মোর পথের সাথি,পথে পথে গোপনে যায় আসে । বনপথ কৃষ্ণচূড়া চূড়ায় সাজে বকুল তোমার মালার মাঝে, শিরীষ তোমার ভরবে সাজি - ফুটেছে সেই আশে । ঋতুরাজ এ মোর পথের বাঁশির সুরে সুরে লুকিয়ে কাঁদে হাসে । বনপথ ওরে দেখ বা নাই দেখ, ওরে যাও বা না যাও ভুলে । ওরে নাই-বা দিলে দোলা, ওরে নাই-বা নিলে তুলে । সভায় তোমার ও কেহ নয়, ওর সাথে নেই ঘরের প্রণয়, যাওয়া-আসার আভাস নিয়ে রয়েছে এক পাশে । ঋতুরাজ ওগো ওর সাথে মোর প্রাণের কথা নিশ্বাসে নিশ্বাসে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-28