গীতবিতান
← সব গান

আজ কিছুতেই যায় না মনের

পর্যায়: প্রকৃতি

আজ কিছুতেই যায় না মনের ভার, দিনের আকাশ মেঘে অন্ধকার- হায় রে । মনে ছিল আসবে বুঝি, আমায় সে কি পায় নি খুঁজি- না-বলা তার কথাখানি জাগায় হাহাকার ।। সজল হাওয়ায় বারে বারে সারা আকাশ ডাকে তারে । বাদল-দিনের দীর্ঘশ্বাসে জানায় আমায় ফিরবে না সে- বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-05-25