গীতবিতান
← সব গান

আজ প্রথম ফুলের পাব

পর্যায়: প্রকৃতি

আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি, তাই ভোরে উঠেছি। আজ শুনতে পাব প্রথম আলোর বাণী, তাই বাইরে ছুটেছি।। এই হল মোদের পাওয়া, তাই ধরেছি গান-গাওয়া, লুটিয়ে হিরণ-কিরণ-পদ্মদলে সোনার রেণু লুটেছি।। আজ পারুলদিদির বনে মোরা চলব নিমন্ত্রণে, চাঁপা-ভায়ের শাখা-ছায়ের তলে মোরা সবাই জুটেছি। আজ মনের মধ্যে ছেয়ে সুনীল আকাশ ওঠে গেয়ে, আজ সকালবেলায় ছেলেখেলার ছলে সকল শিকল টুটেছি।।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-03