গীতবিতান
← সব গান

আজ শ্রাবণের পূর্ণিমাতে

পর্যায়: প্রকৃতি

আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্‌- হাসির কানায় কানায় ভরা নয়নের জল।। বাদল-হাওয়ার দীর্ঘশ্বাসে যুথীবনের বেদন আসে- ফুল-ফোটানোর খেলায় কেন ফুল-ঝরানোর ছল। ও তুই কী এনেছিস বল্‌।। কী আবেশ হেরি চাঁদের চোখে, ফেরে সে কোন্‌ স্বপন-লোকে ওগো। মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে- আসা-যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল। ও তুই কী এনেছিস বল্‌।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-20