আজ সবার রঙে রঙ মিশাতে হবে । ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় পরো পরো পরো তবে ।। মেঘ রঙে রঙে বোনা, আজ রবির রঙে সোনা, আজ রঙ-সাগরে তুফান ওঠে মেতে । যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে কাঁচা সবুজ ধানের ক্ষেতে । সেই রাতের-স্বপন-ভাঙা আমার হৃদয় হোক্-না রাঙা তোমার রঙেরই গৌরবে ।।