গীতবিতান
← সব গান

আকাশে আজ কোন্‌ চরণের

পর্যায়: প্রেম

আকাশে আজ কোন্‌ চরণের আসা-যাওয়া । বাতাসে আজ কোন্‌ পরশের লাগে হাওয়া ।। অনেক দিনের বিদায়বেলায় ব্যাকুল বাণী আজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি- বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া ।। কোন্‌ ফাগুনে যে ফুল ফোটা হল সারা মউমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা । বকুলতলায় কাজ-ভোলা সেই কোন্‌ দুপুরে যে-সব কথা ভাসিয়ে দিলেম গানের সুরে ব্যথায় ভ'রে ফিরে আসে সে গান গাওয়া ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-03