গীতবিতান
← সব গান

আকাশে দুই হাতে প্রেম বিলায়

পর্যায়: পূজা

আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে ! সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে ।। গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায় । ছেলেরা সকল গায়ে নিল মেখে, পাখিরা পাখায় পাখায় নিল এঁকে ।। ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে । সে যে ওই দুঃখশিখায় উঠল জ্বলে, সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে । সে যে ওই বিদীর্ণ বীর-হৃদয় হতে বহিল মরণরূপী জীবনস্রোতে । সে যে ওই ভাঙাগড়াব তালে তালে নেচে যায় দেশে দেশে কালে কালে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-29