আকাশে তোর তেমনি আছে ছুটি, অলস যেন না রয় ডানা দুটি ।। ওরে পাখি, ঘন বনের তলে বাসা তোরে ভুলিয়ে রাখে ছলে, রাত্রি তোরে মিথ্যে ক'রে 'বলে- শিথিল কভু হবে না তার মুঠি ।। জানিস নে কি কিসের আশা চেয়ে ঘুমের ঘোরে উঠিস গেয়ে গেয়ে । জানিস নে কি ভোরের আঁধার-মাঝে আলোর আশা গভীর সুর বাজে, আলোর আশা গোপন রহে না যে- রুদ্ধ কুঁড়ির বাঁধন ফেলে টুটি ।।