আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায় 'আয় আয় আয়' ।। জামের বনে আমের বনে রব উঠেছে তাই- 'যাই যাই যাই' । উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালে পাতায় পাতায় ।। নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়- 'আয় আয় আয়' । কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাই- 'যাই যাই যাই' । মেঘের গানে তরীগুলি তান মিলিয়ে চলে পাল তোলা পাখায় ।।