গীতবিতান
← সব গান

আকাশ আমায় ভরল আলোয়

পর্যায়: প্রকৃতি

আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে । সুরের আবীর হানব হাওয়ায়, নাচের আবীর হাওয়ায় হানে ।। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রাঙা শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস- আমার মনের রাগ রাগিণী রাঙা হল রঙিন তানে ।। দখিন-হাওয়ায় কুসুমবনের বুকের কাঁপন থামে না যে । নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। ওরে শিরীষ, ওরে শিরীষ, মৃদু হাসির অন্তরালে গন্ধজালে শূন্য ঘিরিস- তোমার গন্ধ আমার কন্ঠে আমার হৃদয় টেনে আনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03