গীতবিতান
← সব গান

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে

পর্যায়: পূজা

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে।। সে নামখানি নেমে এল ভূঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তিধারায় বেদন গেল ধুয়ে- আপন আমার আপনি মরে লাজে ।। মন মিলে যায় এই নীরব রাতে তারায়-ভরা ওই গগনের সাথে । অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক-না নামময়, আধাঁরে মোর তোমার আলোর জয় গভীর হয়ে থাক্‌ জীবনের কাজে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-03