গীতবিতান
← সব গান

আলোক-চোরা লুকিয়ে এল

পর্যায়: বিচিত্র

আলোক-চোরা লুকিয়ে এল ওই- তিমিরজয়ী বীর, তোরা আজ কই । এই কুয়াশা-জয়ের দীক্ষা কাহার কাছে লই ।। মলিন হল শুভ্র বরন, অরুণ-সোনা করল হরণ, লজ্জা পেয়ে নীরব হল উষা জ্যোতির্ময়ী ।। সুপ্তিসাগর বেয়ে সে এসেছে মুখ ঢেকে, অঙ্গে কালি মেখে । রবির রশ্মি কই গো তোরা, কোথায় আঁধার-ছেদন ছোরা, উদয়শৈলশৃঙ্গ হতে বল্‌ 'মাভৈঃ মাভৈঃ' ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-03