আলোর অমল কমলখানি কে ফুটালে, নীল আকাশের ঘুম ছুটালে ।। আমার মনের ভাব্নাগুলি বাহির হল পাখা তুলি, ওই কমলের পথে তাদের সেই জুটালে ।। শরতবাণীর বীণা বাজে কমলদলে । ললিত রাগের সুর ঝরে তাই শিউলিতলে । তাই তো বাতাস বেড়ায় মেতে কচি ধানের সবুজ ক্ষেতে, বনের প্রাণে মর্মরানির ঢেউ উঠালে ।।