গীতবিতান
← সব গান

আমাদের ভয় কাহারে

পর্যায়: বিচিত্র

আমাদের ভয় কাহারে । বুড়ো বুড়ো চোর ডাকাতে কী আমাদের করতে পারে ।। আমাদের রাস্তা সোজা, আমাদের নাইকো গলি- আমাদের নাইকো ঝুলি, আমাদের নাইকো থলি- ওরা আর যা কাড়ুক, মোদের পাগলামি কেউ কাড়বে না রে ।। আমরা চাই নে আরাম, চাই নে বিরাম, চাই নে যে ফল, চাই নে রে নাম- মোরা ওঠায় পড়ায় সমান নাচি, সমান খেলি জিতে হারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-02