গীতবিতান
← সব গান

আমাদের পাকবে না চুল গো

পর্যায়: বিচিত্র

আমাদের পাকবে না চুল গো- মোদের পাকবে না চুল। আমাদের ঝরবে না ফুল গো- মোদের ঝরবে না ফুল। আমাদের পাকবে না রে চুল। আমরা ঠেকব না তো কোনো শেষে, ফুরোয় না পথ কোনো দেশে রে, আমাদের ঘুচবে না ভুল গো- মোদের ঘুচবে না ভুল। আমাদের পাকবে না রে চুল। আমরা নয়ন মুদে করব না ধ্যান করব না ধ্যান। নিজের মনের কোণে খুঁজব না ঞ্জান খুঁজব না ঞ্জান। আমরা ভেসে চলি স্রোতে স্রোতে সাগর-পানে শিখর হতে রে, আমাদের মিলবে না কূল গো- মোদের মিলবে না কূল। আমাদের পাকবে না রে চুল।।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-03